হারিয়ে যাওয়া ফোন যেভাবে ব্লক করবেন

ছবি: সংগৃহীত।

আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন বা অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। বিজয় দিবসের দিন থেকেই চালু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা, যার মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোনকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের আওতায় আনা হবে।

বিটিআরসি জানায়, প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএমইআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমকার্ডের সঙ্গে যুক্ত করা হবে। ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই শনাক্ত করা সম্ভব হবে।

১৬ ডিসেম্বরের পর কোনো নতুন মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। বৈধ ফোন ব্যবহারকারীদের এ জন্য আলাদা কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।

গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট যদি চুরি হয় বা হারিয়ে যায়, তাহলে neir.btrc.gov.bd ওয়েবসাইটের সিটিজেন পোর্টাল, এনইআইআর মোবাইল অ্যাপ অথবা মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্রের মাধ্যমে যেকোনো সময় সেটি লক বা আনলক করা যাবে। 

যেসব মোবাইল গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই, তারা এনইআইআর সম্পর্কিত সেবা গ্রহণ করবেন যেভাবে-

দেশের জনসাধারণ ইউএসএসডি চ্যানেল/এনইআইআর (neir.btrc.gov.bd) এর সিটিজেন পোর্টাল/মোবাইল অ্যাপস/ মোবাইল অপারেটর এর গ্রাহকসেবা কেন্দ্রের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে এনইআইআর সিস্টেমের সেবা গ্রহণ করতে পারবেন।

তবে যেসব মোবাইল গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই তারা ইউএসএসডি চ্যানেল/১২১ ডায়াল করে/ সংশ্লিষ্ট অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকে এনইআইআর এর সেবা গ্রহণ করতে পারবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২