বাসায় ফিরে কেমন আছেন সংগীতশিল্পী তপন চৌধুরী

সংগীতশিল্পী তপন চৌধুরী

নন্দিত সংগীতশিল্পী তপন চৌধুরী পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। দেশটির মন্ট্রিয়েলে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার হার্ট অ্যাটাক (হৃদরোগ) হয়েছে।

দেশের বাইরে থাকলেও নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন তপন চৌধুরী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও গান গেয়েছেন তিনি। কানাডার মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

জনপ্রিয় এ শিল্পীর হার্ট অ্যাটাকের খবরটি গণমাধ্যমকে জানিয়ে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী বলেন, ২৬ নভেম্বর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, তার (তপন চৌধুরী) হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরদিন দুটি রিং পরানো হয়। এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

সত্তর দশকের শেষের দিকে গানের ভুবনে যাত্রা শুরু করেন তপন চৌধুরীর। সোলস ব্যান্ডে গাওয়ার পাশাপাশি একসময় সোলস ছেড়ে একক ক্যারিয়ারে মনোযোগী হন তিনি। তার গাওয়া ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান রয়েছে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

১১

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

১২