গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত।

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে তালাবদ্ধ ঘর থেকে ফারজানা আক্তার (১৮) নামে এক গৃহবধূর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর নিহতের স্বামী মো. বাবু (৩৫) ও বাড়ির কেয়ারটেকার রোমান (২৭)-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় কোনাবাড়ী থানাধীন নতুন বাজার নিউমার্কেট এলাকার রাজুর বাড়ির টিনশেড কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা আক্তার রাজধানীর মিরপুরের বিহারি পট্টি এলাকার আইয়ূব আলীর মেয়ে। তিনি স্বামী মো. বাবুর সঙ্গে কোনাবাড়ীর ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে রাজুর বাড়ির টিনশেড কলোনির একটি কক্ষ থেকে তীব্র পোড়া গন্ধ বের হতে থাকে। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে স্থানীয় কয়েকজন টিনের বেড়া কেটে ঘরের ভেতরে প্রবেশ করলে মেঝেতে ফারজানা আক্তারের আগুনে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখেন।

এ সময় স্থানীয় এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে কেরোসিন তেলের একটি বোতলও উদ্ধার করেছে। 

এ বিষয়ে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, ফারজানা আক্তার নামে এক গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

১০

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

১১

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

১২