সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, সড়ক অবরোধ

সিরাজগঞ্জ শহরে বাসচাপায় আঁখি খাতুন (৩১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের বিয়ারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিহত গৃহবধু শহরের জুবলী রোডে অবস্থিত ফুড কেয়ার হোটেলের স্বত্বাধিকারী ফারুক হোসেনের স্ত্রী। ইতিমধ্যে ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘আজ সকালে মেয়েকে মাদরাসায় রেখে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এস আই পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

ওসি আরো জানান, এই ঘটনার প্রতিবাদে মালশাপাড়া-মুলিবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ দূর্ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করে। আটক চালক শহরের সয়াধানগড়া মহল্লার আশরাফুল ইসলাম আশা। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে ২৭ কি.মি. জমি দিলো শুভেন্দুর সরকার

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, ভোক্তার বিরোধিতা

বিগত প্রায় ২ দশক উন্নয়ন বঞ্চিত ছিল বগুড়া: এলজিআরডি প্রতিমন্ত্রী

অ্যাস্টন ভিলা নাকি ফ্রেইবুর্গ, কে ঘোচাবে শিরোপা খরা?

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাবটি এগিয়েছে

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

পটুয়াখালীতে সাইবার মামলায় কারাগারে উপ-খাদ্য পরিদর্শক

সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের পৃষ্ঠপোষক পরিবর্তন হয়নি: তথ্যমন্ত্রী

কুর্মিটোলা হাসপাতালের নতুন নামকরণ

টিকা বিষয়ে সতর্ক করে অন্তর্বর্তী সরকারকে ৫টি চিঠি দেয় ইউনিসেফ

১০

রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামির দায় স্বীকার

১১

রাজধানীতে নিখোঁজের ৫ দিনের মধ্যে ২ বছরের শিশুকে উদ্ধার করলো পুলিশ

১২