পরকীয়া অভিযোগে গৃহবধূ ও গৃহশিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

ছবি: সংগৃহীত।

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে এক গৃহবধূ ও তার সন্তানের গৃহশিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। স্থানীয় কয়েকজন শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটান। নির্যাতনের ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রথমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি টিনশেড ঘরের সামনে কয়েকজন কিশোর দরজায় কড়া নাড়ছে। ভেতর থেকে নারীকণ্ঠে ‘কে’ জানতে চাইলে কিশোরেরা বলে, ‘আমরাই।’ দরজা খোলার পর মধ্যবয়সী এক ব্যক্তি ঘরে ঢুকে পড়েন। এ সময় ঘরের ভেতর থাকা তরুণ (গৃহশিক্ষক) ও গৃহবধূ বের হতেই তাঁদের সঙ্গে অসদাচরণ শুরু হয়। নারীটি প্রতিবাদ করলে তাঁকেও গালাগালি করা হয়।

এরপর ৪ মিনিট ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, ঘরের বারান্দার বাঁশের খুঁটির সঙ্গে ওই নারী ও গৃহশিক্ষকের দুই হাত ও কোমর রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বেঁধে রাখা অবস্থায় গৃহশিক্ষককে অসুস্থ দেখা যায়। উপস্থিত অর্ধশতাধিক মানুষের মধ্যে কিছু কিশোর ও যুবক গৃহবধূর মাথার কাপড় টেনে খুলে দেন। এ সময় এক ব্যক্তিকে আহত গৃহশিক্ষককে ধরে রাখতে দেখা যায়।

 স্থানীয় গণমাধ্যমকর্মী ও বাসিন্দারা বলেন, গতকাল বিকেল চারটার দিকে গৃহশিক্ষক ওই বাড়িতে গেলে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। পরে বাড়ির বারান্দায় খুঁটির সঙ্গে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এতে ওই গৃহশিক্ষক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে একটি ভ্যানে করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, শুক্রবার বিকেল চারটার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গৃহবধূকে পাওয়া গেলেও তিনি মুখ খোলেননি। গৃহশিক্ষককে হাসপাতালে পাঠানোর খবর পেলেও তাকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২