মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ছবি:সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মাঠ প্রশাসনের সঙ্গে ‘বিশেষ’ বৈঠকে বসতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার বেলা দুইটায় জুমে এই বৈঠক হবে। বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জানতে চাওয়া হবে। একই সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে । স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

বৈঠকে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপারকে (এসপি) থাকতে বলা হয়েছে। স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি এই বৈঠকে সভাপতিত্ব করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের রাজনৈতিক উত্তাপ, সংঘর্ষ এবং সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা, যেমন—প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ, রাজধানীতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘাতের মতো বিষয়গুলো এই বৈঠকের প্রেক্ষাপট তৈরি করেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অনেকে।

বৈঠকে মাঠ প্রশাসনকে আরও সতর্ক ও কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হবে। বিশেষ করে, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের কোথাও যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে ১৭ দফা নির্দেশনা দেওয়া হবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২