এবার ২৩ জুন নিয়ে সতর্কবার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আগামী ২৩ জুন সারা দেশে পুলিশ সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যালার্ট করা আমাদের কাজ। সন্দেহ করছি ২৩ জুন কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল অস্থিরতা-অস্থিতিশীলতা করতে চাইবে। পুলিশ তার দায়িত্ব পালন করবে, সেজন্য সারা দেশে অ্যালার্ট করা হয়েছে। সেটিকে কোনো রাজনৈতিক দল মনে করি না, সেটি একটি মাফিয়া পার্টি।

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, সংসদে যেদিন জানিয়েছি, এর পরের দিন বিকেলে বেনজীর আহমেদ সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছে পাঠানো হয়েছে। আশা করি, দেশটির সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই তাকে ফিরিয়ে দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের মধ্যে ধারণা ছিল পুলিশ বাহিনী হয়তো নিষ্ক্রিয় হয়েছে। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে তড়িৎ গতিতে পুলিশ বাহিনী নৈতিক সাহস ফিরে পেয়েছে। নির্বাচিত সরকার আসার পর তারা বেশি সক্রিয় হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে, এটি লক্ষণীয়। এমন কৃতিত্বের জন্য তাদের সম্মান করা উচিৎ। সরকার তাদের উৎসাহ দিচ্ছে যেন বাকিরাও অনুপ্রাণিত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নত হয়।

পুলিশ সদস্যরা দায়িত্বে অবহেলা ও দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রায় সময় দেখা যায় পুলিশের ব্যর্থতার বিষয় খুব হাইলাইট করা হয়, সফলতার বিষয় হাইলাইট করা হয় না। প্রথম থেকেই দুষ্টের দমন এবং শিষ্টের পালনের বিষয়ে কঠোর থাকার কথা চিন্তা করেছে সরকার। সেজন্য পানিশমেন্ট অ্যাওয়ার্ড নীতি। যারা নিষ্ক্রিয় থাকবে, দায়িত্বে অবহেলা করবে এবং দুর্নীতি করবে তাদের শাস্তির আওতায় আনা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৯ দিনে এল ২৩ হাজার কোটি টাকা

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য ২ আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে

সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সোমবার নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গী ৩৫ জন

ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজের অভিযোগ, ওসি প্রত্যাহার

১১

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

১২