পাকিস্তান-সৌদির ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি: রিয়াদকে বার্তা দিলো নয়াদিল্লি

ছবি: সংগৃহীত ।

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

এ সময় সৌদি আরবের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের কথাও তুলে ধরেন তিনি, যা গত কয়েক বছরে আরও গভীর হয়েছে। জয়সওয়াল বলেন, ‘নয়াদিল্লি আশা করে, রিয়াদ পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাগুলো মনে রাখবে।’

প্রতিরক্ষা চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমরা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের খবর দেখেছি। আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই চুক্তির প্রভাবগুলো বিবেচনা করা হবে।’

এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে সার্বিক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সকল পদক্ষেপ নেবে।

গত বুধবার সৌদি-পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সই হয়। এরপরই তোলপাড় চলছে বিশ্বজুড়ে। চুক্তি অনুযায়ী, উভয় দেশের ওপর যে কোনো আক্রমণকে “উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন” হিসেবে বিবেচনা করা হবে এবং এর বিরুদ্ধে দুই দেশই একসঙ্গে মোকাবেলা করবে।

এই চুক্তি এমন সময়ে হলো যার কিছুদিন আগে কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। চুক্তিটি দুই দেশের আট দশক ধরে চলমান ঐতিহাসিক অংশীদারিত্বের উপর ভিত্তি করে তৈরি।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২