আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি যেকোনো দিন: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

মাগুরার আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি যেকোনো দিন শুরু হতে পারে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (১৭ জুন) দুপুরে ঝিনাইদহের শৈলকূপার উমেদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

আইনমন্ত্রী জানান, ইতোমধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে, সেই বেঞ্চে আছিয়া ধর্ষণ ও হত্যা মামলাটি শুনানির তালিকায় আছে। যেকোনো দিন শুনানি হবে বলে আমরা আশা করছি। এছাড়া শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শুনানির জন্য (ডেথ রেফারেন্স শুনানি) প্রস্তুত করতে যা যা পদক্ষেপ নেয়া দরকার, ইতোমধ্যে তা আমরা নিয়েছি। এটাও দ্রুততম সময়ের মধ্যেই হবে।

পুশইন ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত পুশইন করার চেষ্টা করছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এটি তাদের মতো করে দেখভাল করছে। সময়মতো যখন যে পদক্ষেপ নেয়া প্রয়োজন, আমরা সে পদক্ষেপ নেবো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি অপরাধ তদন্ত ও অভিযান কার্যক্রম চালাতে পারবে এপিবিএন

ধামরাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফার হার বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ

শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: রাষ্ট্রপতি

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন

৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

১০

কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরবে? বিকল্প ৩ বাজারের কী হাল?

১১

সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

১২