তীব্র তাপপ্রবাহ জরুরি নির্দেশনা দিলো স্বাস্থ্য অধিদপ্তর

ছবি সংগৃহিত।

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে জনসাধারণকে সতর্ক ও সুরক্ষিত রাখতে জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় তীব্র গরমে দুপুরের সময় (বিশেষত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকা। বাইরে যেতে হলে মাথায় ছাতা বা কাপড় দিয়ে রোদ থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেয়া হয়েছে।

রোববার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহে বেশি করে বিশুদ্ধ পানি পান, হালকা ও ঢিলেঢালা জামা-কাপড় পরা, ঘন ঘন গোসল করা এবং বাসি ও খোলা খাবার এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। 

অসুস্থতা বোধ করলে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া যেকোনো পরামর্শের জন্য ১৬২৬৩ নম্বর “স্বাস্থ্য বাতায়ন”-এ যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

 

নির্দেশনাগুলো হলো-

১। দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ, বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন।

২। হালকা রঙের সুতির ঢিলে-ঢালা জামা পরিধান করুন।

৩। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং তরল জাতীয় খাবার গ্রহণ করুন।

৪। সম্ভব হলে একাধিক বার গোসল করুন।

৫। অতিরিক্ত তেল-মশলা যুক্ত খাবার পরিহার করুন এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

৬। প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখুন, গাড় হলুদ রঙের প্রস্রাব হলে অবশ্যই পানি পানের পরিমাণ বৃদ্ধি করুন।

৭। গরমে অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।

৮। গরমে যে সকল ব্যক্তি অধিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন যেমন- শিশু ও গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তি, রিকশাচালক, কৃষক, নির্মাণ শ্রমিক, দিনমজুর, স্থূলকায় ব্যক্তি এবং শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগী, তারা বিশেষভাবে সাবধান থাকবেন।

৯। প্রয়োজনে "স্বাস্থ্য বাতায়ন"- ১৬২৬৩ নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করুন।

এ ছাড়া রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদ মিনারে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: র‍্যাব মহাপরিচালক

সংসদের প্রথম অধিবেশন কবে?

ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশুদের বিভিন্ন রোগের প্রকোপ

ঈদের আগেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড কবে

মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে তোলা টাকাকে চাঁদা হিসেবে দেখছি না- সড়কমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন

সব বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারির ১৮ দিনে ২ বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

১০

রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

১১

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশা

১২