পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব উপলক্ষে স্নান মহোৎসব

পুন্য তালনবমী তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্নান মহোৎসব শুরু হয়েছে। 

রোববার (৩১ আগস্ট) প্রভাতে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে পাবনার হিমাইতপুর আশ্রম প্রাঙ্গনে দুইদিনব্যাপী এই উৎসবের শুভ সূচনা হয়। মহোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ভক্তবৃন্দ সমবেত হয়েছেন।

এদিন সন্ধ্যায় ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার ট্রাস্টি এ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা প্রদীপ প্রজ্বলনের  মধ্য দিয়ে মহোৎসবের উদ্বোধন ঘোষণা করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা ইসলামীয়া মাদ্রাসা, দারুল আমান ট্রাস্টের অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন।

সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। ধর্মসভা আলোচ্য বিষয় ছিল ‘ইষ্ট-জীবন অনুকূল চেতনায়’।

ধর্মীয় আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখবেন ঋত্বিক পরিষদ সচিব নিরঞ্জন দেবনাথ, সদস্য অধ্যাপক মোহিত বিশ্বাস, সুমন ঘোষ বাদশা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সৎসঙ্গের প্রচার সম্পাদক হিরণময় ঘোষ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই অনুকুল ঠাকুরের আশ্রম থেকে স্পষ্ট বলতে চাই মসজিদে যেমন আজান দেওয়া হবে, নামাজ হবে, তেমনি হিন্দুদের মন্দির উলুধ্বনি ধনী হবে এবং নিরাপদে পূজা পার্বণ করতে পারবে।

আয়োজকরা জানান, দুইদিনব্যাপী মহোৎসবের অনুষ্ঠানে থাকছে ধর্মসভার পাশাপাশি ঊষালগ্নে মাঙ্গলিকী, তারকব্রহ্ম নাম সঙ্কীর্তন, সকাল-সন্ধ্যা বিরতিহীন নাম-ধ্যান, প্রভাতে এবং সন্ধ্যায় সমবেত প্রার্থনা সহ নানা কিছু।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২