বিশ্বমঞ্চে স্বীকৃতি পেলেন হানিয়া আমির

ছবি : সংগৃহীত।

গ্ল্যামার আর প্রতিভার অনন্য মিশেলে পাকিস্তানি তারকা হানিয়া আমির দিন দিনই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন নতুনভাবে।

একের পর এক সাফল্যে আলোচিত এই অভিনেত্রী এবার পেয়েছেন বিশ্বমঞ্চে বিরল স্বীকৃতি।

আইএমডিবি প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করে পাকিস্তানের জন্য এনেছেন গৌরবের মুহূর্ত।

এমন সাফল্যের মধ্যেই হানিয়ার সাম্প্রতিক গ্ল্যামারাস লুক ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা তিনটি ছবিতে ধরা দিয়েছেন একেবারেই ভিন্ন রূপে। 

ছবিগুলোতে তাকে দেখা যায় ঝলমলে গাঢ় মেরুন রঙের লং গাউনে। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন আর শরীরের সঙ্গে মানানসই ফিট কাট তার সাজে এনেছে বাড়তি আভিজাত্য।

চুলে হালকা কার্ল, খোলা স্টাইল আর উজ্জ্বল মেকআপে হানিয়া যেন ভক্তদের মুগ্ধতার জোয়ারে ভাসিয়েছেন। ছবিগুলো ঘিরে ভক্তদের প্রশংসা বইছে সোশ্যাল মিডিয়ায়।

সাফল্যের ধারাবাহিকতায় হানিয়া আমির এখন শুধু পাকিস্তানের নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত এক নাম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২