আরও চার জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস

ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনের গাজায় আটক থাকা জিম্মিদের হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে এবার চারজনের মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে (স্থানীয় সময়) রেডক্রসের মাধ্যমে চার জিম্মির কফিন ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ইসরায়েল সতর্ক করে জানিয়েছিল, হামাস ২৮ জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত গাজায় ত্রাণ সহায়তা সীমিত করা হবে। 

গত সোমবার ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি ২০ জন জীবিত জিম্মি ও চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে।

রেড ক্রস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলে আটক ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ মঙ্গলবার গাজায় ফিরিয়ে দেয়া হয়েছে।

সোমবার হামাসের কাছ থেকে ফেরত পাওয়া প্রথম চার নিহত জিম্মির পরিচয় জানিয়েছে ইসরায়েল। 

তারা হলেন—  ড্যানিয়েল পেরেটজ (২২), ইয়োসি শারাবি (৫৩), গাই ইলুজ (২৬) ও নেপালের নাগরিক বিপিন জোশি (২৩)।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী, সব মিলিয়ে ৪৮ জন জিম্মিকে সোমবার দুপুরের মধ্যে ফেরত দেওয়ার কথা ছিল।

জীবিত সব জিম্মিকে ফেরত দিয়েছে হামাস। তবে এখনো ২০ জিম্মির মরদেহ ফেরত দেওয়া নিয়ে হামাস ও ইসরায়েল সরকারের ওপর চাপ বাড়ছে।

হামাস যদি মরদেহগুলো ফেরত দিতে দেরি করে, তবে তা যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলতে পারে— ফিলিস্তিনিদের মধ্যে ক্রমেই এ নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বশেষ পাওয়া চার জিম্মির মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২