চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি সংগৃহিত।

চুয়াডাঙ্গার কুতুবপুর মাঠে ভুট্টাক্ষেত থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের আলমগীর হোসেন (৩৭) নামে এক ব্যক্তি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার (১৩ মে) সকালে কুতুবপুরের আদমকুড়ি মাঠের ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত আলমগীর কুতুবপুর পশ্চিমপাড়ার শামসুল মন্ডলের ছেলে। গত ৩দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আলমগীর হোসেন সরোজগঞ্জ বাজারে লেবারের কাজ করতেন। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দার গোলাম মওলা। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত আলমগীরের স্ত্রী জোছনা খাতুন জানিয়েছেন, রবিবার দুপুরে তার স্বামী সরোজগঞ্জ বাজারে লেবারের কাজ শেষে কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠে খড়ি কুঁড়াতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যা অবধি বাড়িতে না এলে তার স্ত্রী নিহত আলমগীরের মোবাইল নাম্বারে ফোন দিতে থাকেন। পরদিন তিনি বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তার স্বামী আলমগীরের হদিস না পেয়ে কান্নাকাটি করতে থাকেন। মঙ্গলবার সকালে তিনি জনৈক ব্যক্তির দেয়া খবরে কুতুবপুরের আদমকুড়ি মাঠের ভুট্টাক্ষেতে এসে তার স্বামীর লাশ দেখতে পান।

নিহত আলমগীরের মা শারভানু জানান, আমার ছেলে রবিবার দুপুরে খাওয়া-দাওয়া করে মাঠে খড়ি কুড়াতে যাবে বলে বাড়ি থেকে বের হন। এরপর ছেলে বাড়িতে না ফেরায় তিনি পাগলের মতো সব জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। আজ সকালে তিনি খবর পান তার ছেলের লাশ কুতুবপুরের আদমকুড়ি মাঠে ভুট্টাক্ষেতে পড়ে আছে।

সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান জানান, রোববার দুপুরে আলমগীর খড়ি নেওয়ার জন্য কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠে আসেন। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। মঙ্গলবার সকালে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গেলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। আলমগীরের স্বজনরা মরদেহ শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

তিনি আরো বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্বাভাবিক মৃত্যু না হত্যা জানা যাবে। এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২