জার্সিতে নাম পরিবর্তন করলেন হালান্ড

ছবি: সংগৃহীত ।

জাতীয় দলের জার্সিতে নাম পরিবর্তন করলেন ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। নরওয়ের জার্সির পেছনে এবার থেকে তার পুরো পদবি লেখা হবে ‘Brout Haaland’ (ব্রাউট হালান্ড)। নিজের পূর্ণ পরিচয়কে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সামনেই জাতীয় দলের হয়ে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামবেন হালান্ড। এর আগে জার্সিতে বিশেষ একটি পরিবর্তন আনছেন ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকার। জাতীয় দল নরওয়ের জার্সির পেছনে থাকা নিজের নাম পরিবর্তন করেছেন তিনি। ২৫ বছর বয়সী এই তারকা এখন থেকে জার্সিতে তার পুরো পদবি ব্যবহার করবেন। ফলে জার্সিতে লেখা থাকবে ‘ব্রট হালান্ড।’

আগামী বৃহস্পতিবার একটি প্রীতি ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। এরপর ৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা মলদোভাকে আতিথ্য দেবে। বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ে আছে গ্রুপ ‘আই’তে। যেখানে প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলো হচ্ছে ইসরায়েল, ইতালি, এস্তোনিয়া এবং মলদোভা।

প্রিমিয়ার লিগ মৌসুমের শুরুটা দারুণ হয়েছে হালান্ডের। উদ্বোধনী দিনে উলভসের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে তার গোল সংখ্যা ৪২। কখনও বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে না খেলা হালান্ড এবার নরওয়েকে বিশ্বকাপে তুলতে মুখিয়ে আছেন। নরওয়েও বিশ্বমঞ্চে জায়গা করে নিতে হালান্ডের জ্বলে ওঠার অপেক্ষায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২