এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর (শনিবার) প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের প্রাথমিক পরিকল্পনা করা হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তর্জাতিক সফরসূচির কারণে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। যুক্তরাজ্য ও জাপান সফর শেষে প্রধানমন্ত্রী ২৯ অক্টোবর রাতে দেশে ফিরবেন। এরপর তার আনুষ্ঠানিক সম্মতি পাওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এবারে ফল প্রকাশের মূল অনুষ্ঠানটি রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে পারে।

এর আগে গত ২৪ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের একটি প্রাথমিক ভাবনার কথা জানিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক সবুজ সংকেত পেতে বিলম্ব হওয়ায় পূর্বনির্ধারিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো পুনর্বিন্যাস করায় তা ৯ সেপ্টেম্বর পর্যন্ত গড়ায়। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক বিক্রিতে বাধার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাট, অর্ধশত হাত‌বোমা বিস্ফোরণ

১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড

২

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের

৩

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

৪

স্বর্ণের ভরি ছাড়াতে পারে ৩ লাখ ২৩ হাজার টাকা: জেপি মরগ্যান

৫

এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

৬

সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন

৭

ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন শুরু ১ নভেম্বর

৮

ক্রসফায়ারে সমর্থন নেই, আইজিপির বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত :তথ্য উপদেষ্টা

৯

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান

১০

জেন জি নারীদের পছন্দ কেন মিলেনিয়াল পুরুষ?

১১

কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।