নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২

ছবি : সংগৃহীত।

নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীর হামলায় অন্তত ৩২ জন্য নিহত হয়েছেন। শনিবারের নাইজার রাজ্যের বোরগু এলাকায় মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা এই তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিরাপত্তা সংকট জটিল আকার ধারণ করেছে।

এলাকাটিতে আইএসআইএলএর সাথে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলির উপদ্রব রয়েছে। সেইসঙ্গে বিচ্ছিন্ন কিছু সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে। 

হামলার বিষয়টি নিশ্চিত করে নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, ‘টুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালিয়েছে ডাকাতরা। এতে এই গ্রামের ৬ জন মারা গেছেন, কিছু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

কতজনকে অপহরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। হামলাকারীরা এরপর কনকোসো গ্রামে হামলা চালায়।’

কনকোসোর বাসিন্দা জেরেমিয়া টিমোথি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তার গ্রামে ভোরে বিক্ষিপ্ত গুলিবর্ষণের মাধ্যমে আক্রমণ শুরু হয়। তিনি আরো জানান, তার গ্রামে এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। গ্রামের থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানান এই বাসিন্দা। 

এদিকে একটি মানবাধিকার সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, কনকোসোতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। 

ওই সূত্রের দাবি, নিহতদের গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। গ্রামের বেশির ভাগ বাড়িই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। 

কনকোসোর একজন বাসিন্দা এএফপিকে জানান, বন্দুকধারীরা তার ভাগ্নেকে হত্যা করেছে এবং চার নারীকে অপহরণ করেছে।

তিনি আরো বলেন, কনকোসোর পরে, তারা পিসা গ্রামে হামলা চালায়। সেখানে পুলিশ স্টেশনও পুড়িয়ে দেয় এবং একজনকে হত্যা করে। বর্তমানে অনেক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানান তিনি। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

১

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

২

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

৩

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

৫

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

৬

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৭

‘তিন মাসের মধ্যে’ কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

৮

বক্স অফিসে অজয়ের নতুন রেকর্ড, প্রথম দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’

৯

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

১০

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

১১

আজকের সোনা-রুপার দাম

১২