উল্লাপাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত এগারো পরিবারকে সরকারি সহায়তা প্রদান

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন।

উল্লাপাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত এগারো পরিবারের মাঝে সরকারি ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার কয়েকটি ইউনিয়নের এগারো জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান পর্যায়ক্রমে চেক বিতরণ করেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার বড়হর হাটিকুমরুল ও কয়ড়া ইউনিয়নে বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে এগারোটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসনে এসব ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সহায়তা চেয়ে আবেদন করলে তা যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছিলো। সেখান থেকে বরাদ্দ পেয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

আর্থিক সহায়তা পাওয়া রশিদপুর গ্রামের আছিয়া খাতুন বলেন, আমাদের একটি মাত্র ঘর আগুনে পুড়ে যাওয়ায় অসুস্থ স্বামীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। উপজেলায় আর্থিক সহযোগীতা চেয়ে আবেদন করেছিলাম আজ স্যারেরা আমাকে বিশ হাজার টাকার চেক দিয়েছেন এতে আমার খুব উপকার হয়েছে।

বড়হর ইউনিয়নের পুর্বদেলুয়া গ্রামের তফিজ উদ্দিন বলেন, কিছুদিন আগে কয়েলের আগুনে এক রাতে আমারসহ পাঁচ ছেলের গোয়ালে থাকা ছয়টি গরু পুড়ে মারা যায়। আগুনে পুড়ে গরু মারা যাওয়ার খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার বাড়িতে এসে আমাদেরকে কিছু সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছিলেন। আজ তিনি আমাদের হাতে চেক দিয়েছেন। এতে কিছুটা হলেও আমরা উপকৃত হয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, আমরা চেষ্টা করেছি প্রকৃত পক্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদানের।   সঠিক ভাবে   যাচাই-বাছাই করে  আমরা  ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের  হাতে সরকারি সহায়তা তুলে দিচ্ছি। এতে তারা আর্থিক ভাবে কিছুটা হলেও উপকৃত হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২