আরেক দফায় বাড়তে পারে সোনার দাম!

ছবি: সংগৃহীত ।

রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ডের দিকে ছুটছে সোনার দাম। গত চারদিনের ব্যবধানে তিন দফায় বাড়ার পর বুধবার (৮ অক্টোবর) আরেক দফায় উপরের দিকে লাফ দিয়েছে মূল্যবান ধাতুটির দাম। ইতিহাসে প্রথমবারের মতো এদিন এশিয়ার মার্কেটে প্রতি আউন্সে ৪ হাজার মার্কিন ডলার অতিক্রম করেছে সোনার দাম। আর যুক্তরাষ্ট্রের বাজারে দাম গিয়ে ঠেকেছে ৪ হাজার ৩০ ডলারে।  

বার্তাসংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্ববাজারে। এ কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা কেনায় আগ্রহী হচ্ছেন।

এছাড়া, ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাও সোনার বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। এজন্য বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে সোনা কেনার দিকে বেশি ঝুঁকে পড়ছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন বুধবার অষ্টম দিনে পৌঁছেছে। ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক প্রকাশ স্থগিত রয়েছে। এতে বিনিয়োগকারীরা এখন বিকল্প সূত্র থেকে তথ্য নিয়ে বাজার বিশ্লেষণ করতে বাধ্য হচ্ছেন।

এদিকে বিশ্ববাজারে দাম বাড়ায় স্বাভাবিকভাবেই এ প্রভাব পড়তে যাচ্ছে দেশের বাজারেও। যেকোনও সময় দেশের বাজারেও আরেক দফায় বাড়ানো হতে পারে সোনার দাম।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২