মেঘনায় ধরা পড়ল দানবাকৃতির কাতলা

ছবিঃবিনিউজ২৪

মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৩ কেজি ৪০০গ্রাম ওজনের দানবাকৃতির এক কাতলা মাছ। মাছটি নিলামে ১৬ হাজার ৭০০টাকায় বিক্রি করা হয়।

 গতকাল রবিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন মেঘনা নদীতে স্থানীয় জেলে রুবেল মাঝির জালে  মাছটি ধরা পড়ে।

মাছটি ভোলার খাল  মৎস্যঘাটের মাইনুদ্দিন মেম্বারের আড়তে নিয়ে আসলে নিলামে মাছটির দাম ওঠে ১৬ হাজার ৭০০টাকা। সর্বোচ্চ দামে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মো.হেজু মিয়া।

ভোলার খাল মৎস্যঘাটের আড়তদার মো. মাইনুদ্দিন মেম্বার জানান, দুপুরের পর স্থানীয় মো. রুবেল মাঝিসহ তার নৌকার জেলেরা মেঘনা নদীতে মাছ শিকারে যায়। নদী থেকে জাল উঠানোর সময় তাদের জালে বড় আকারের একটি কাতলা মাছসহ ছোট কিছু ইলিশ ধরা পড়ে। পরবর্তীতে মাছগুলো ঘাটে নিয়ে আসলে কাতলা মাছটি নিলামে ১৬ হাজার ৭০০টাকা ও ছোট আকারে ইলিশ মাছ এক হাজার ২০০টাকায় বিক্রি হয়।

কাতলা মাছটি কিনে নেয় স্থানীয় বেপারী হেজু। এই সিজনে এতো বড় কাতলা মাছ আর দেখা যায়নি বলেও জানান । মাছটি তিনি ঢাকায় পাঠিয়েছেন। সেখানে প্রতি কেজি ১৫০০ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, নদীতে মাঝে মধ্যেই ইলিশের পাশাপাশি বড় আকারের দেশী রুই-কাতলা মাছ পাওয়ার খবর আসে। নদীতে প্রাকৃতিকভাবে বড় হওয়ায় মাছগুলোর স্বাদও একটু আলাদা।এজন্য নদীতে পাওয়া এ সকল রুই-কাতলা মাছ জেলেরা ভালো দামে বিক্রি করতে পারেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

১০

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

১১

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

১২