গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জিএম কাদেরের

ছবি : সংগৃহীত।

আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। 

ওই অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আরো দুজন প্রার্থী পেন্ডিং আছে। সে ক্ষেত্রে ১৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টির।

সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, ১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে জাতীয় পার্টি। এদের মধ্যে ৬ জন নারী প্রার্থী আছেন। পরবর্তী সময় আরো ২-৩ জন বৈধ তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন।

নির্বাচনের লেভেলে প্লেয়িং ফিল্ড নিয়ে তিনি বলেন, ‘আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন পন্থায় আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না।’

তিনি বলেন, ‘স্বৈরাচার রোধের নামে যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন, তাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা দেওয়া হয়নি, তার হাত-পা বেঁধে দেওয়া হয়েছে। দেশ চালানোর ব্যক্তিক্ষমতা দিতে হবে, ক্ষমতা না দিলে কোনো দিন দায়িত্ব পালন করতে পারবেন না।’

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই গণভোট সংবিধানবিরোধী, অবাস্তব এবং বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২