লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে ফরাসি বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’: ফ্রান্সের সেনাবাহিনী

ছবি: সংগৃহীত।

ফ্রান্সের বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’- এর নেতৃত্বাধীন নৌবহর লোহিত সাগর ও এডেন উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের সেনাবাহিনী। যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে ভবিষ্যতে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার একটি আন্তর্জাতিক মিশনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর রয়টার্সের। 

বুধবার (৬ মে) এক বিবৃতিতে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানবাহী এই নৌবহর সুয়েজ খাল অতিক্রম করেছে এবং এখন লোহিত সাগরের দক্ষিণ অংশের দিকে অগ্রসর হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করার পরপরই এই নৌবহর পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়। এটি সমুদ্রে টানা চার থেকে পাঁচ মাস অবস্থান করতে সক্ষম।

ফ্রান্স ও যুক্তরাজ্য পরিস্থিতি অনুকূলে এলে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে একটি আন্তর্জাতিক মিশনের নেতৃত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৯ দিনে এল ২৩ হাজার কোটি টাকা

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য ২ আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে

সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সোমবার নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গী ৩৫ জন

ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজের অভিযোগ, ওসি প্রত্যাহার

১১

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

১২