অনাস্থা ভোটে ফ্রান্স প্রধানমন্ত্রী বার্নিয়ের পতন

সংগৃহিত ছবি।

পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে হেরে গেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। ফলে সরকারপ্রধানের পদে নিয়োগ পাওয়ার মাস তিনেকের মাথায় সরে যেতে হচ্ছে তাঁকে।

শিগগিরই তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন ধরেই ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা চলছিল। চাপে ছিল মিশেল বার্নিয়ের সরকার। দেশের পরবর্তী জাতীয় বাজেট পাস করানো নিয়ে এ সংকট আরও জটিল হয়ে ওঠে। একপর্যায়ে বিরোধী আইনপ্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন।

স্থানীয় সময় গতকাল বুধবারের ভোটাভুটিতে পার্লামেন্টের ৫৭৭ সদস্যের নিম্নকক্ষে ৩৩১ জন আইনপ্রণেতা অনাস্থা প্রস্তাবের পক্ষে তাঁদের মত জানিয়ে দেন। ফ্রান্সের ইতিহাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের সর্বশেষ ঘটনা ঘটেছিল ১৯৬২ সালে। এরপর এবার বিদায় নিতে হচ্ছে প্রধানমন্ত্রী বার্নিয়েকে।

গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। বার্নিয়ে দেশটির বর্ষীয়ান রাজনীতিক। তিনি ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান মধ্যস্থতাকারী ছিলেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২