সিরাজগঞ্জে গরুসহ চার চোর আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে দুটি গরুসহ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা। বুধবার রাতে র‌্যাব সদস্যরা তিনটি পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে চোর চক্রের সদস্যদের আটক করেন। 

আটককৃতরা হলেন- পাবনার সুজানাগরের শাহজাহান খন্দকারের ছেলে শাহীন খন্দকার, উল্লাপাড়া উপজেলার আলিয়ারপুর গ্রামের জমশের মন্ডলের ছেলে খালেক মন্ডল, প্রতাপ গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী ও একই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জরিপ মন্ডল।

র‌্যাব ১২ অপ্স অফিসার উসমান গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, বেলকুচির গয়লাকান্দি গ্রামের জহুরুল আলমের গোয়ালের দুটি গরু চুরি হয়। এ ঘটনায় জহুরুল থানায় মামলা করলে র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গরুসহ আটক করে। আটককৃতদের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২