চলতি অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণ শোধ ৩৫০ কোটি ডলার

ছবি সংগৃহীত ।

চলতি অর্থবছর ২০২৪-২০২৫ এর প্রথম দশ মাসে ৩৫০ কোটি ডলারের ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। গত পুরো অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের এ সময়ে বেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৯ মে) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের মোট পরিশোধ করেছিল ৩৩৭ কোটি ডলার। সে তুলনায়, চলতি অর্থছরের প্রথম ১০ মাসে পরিশোধ করেছে ৩৫০ কোটি ডলার।

ইআরডির তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে (জুলাই-এপ্রিল) বাংলাদেশে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ মোট পরিশোধ করেছিল প্রায় ২৮১ কোটি ডলার। যার তুলনায়, চলতি অর্থবছরে বৈদেশিক ঋণের পরিশোধ বেড়েছে ২৪ দশমিক ৭৩ শতাংশ।

এ সময়ে আসল পরিশোধ বেড়েছে ৩২ দশমিক ৮৬ শতাংশ। অর্থবছর ২০২৪-২৫ এর প্রথম ১০ মাসে সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগীকে আসল বাবদ ২০০ কোটি ডলারের বেশি (২.০২১ বিলিয়ন) পরিশোধ করেছে। এর আগের অর্থবছরে একই সময়ে আসল পরিশোধের পরিমাণ ছিল ১৬৬ কোটি ডলার।

অন্যদিকে জুলাই-এপ্রিল সময়ে সুদ পরিশোধ বেড়েছে ১২ দশমিক ৯৫ শতাংশ। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত উন্নয়ন সহযোগীদের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে প্রায় ১২৯ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১১৪ কোটি ৮০ লাখ ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ বিগত সময়ে অনেক বড় বড় ঋণ নিয়েছে। এর অনেক ঋণের শর্তই ছিল কঠিন। পরিশোধের সময় কম, আবার সুদহারও বেশি। এর মধ্যে বেশকিছু ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে গেছে। এ কারণে ঋণ পরিশোধ বেড়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে সন্ত্রাসীদের হামলায় ১০ জন গুলিবিদ্ধ

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত আসনে এমপি হতে চান মিতা

কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে : তথ্যমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ’

রমজান মাসে কিছুটা ত্যাগ স্বীকার করেন : বাণিজ্যমন্ত্রী

১০

মার্চের দ্বিতীয় সপ্তাহে বসবে সংসদের প্রথম অধিবেশন

১১

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান

১২