গাজীপুরে বোতাম কারখানায় আগুন

গাজীপুর জেলার শ্রীপুর পৌর-ভাংনাহাটি এলাকায় একটি বোতাম তৈরির কারখানায় আগুন লেগেছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ফেনাসেমিকন নামের বোতাম তৈরির কারখানায় এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর, গাজীপুর মডার্ন ফায়ার স্টেশন ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

পরে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ১টি ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট যোগ দেয়। স্থানীয়রা জানান, ওই কারখানার মধ্যে কেমিকেল রয়েছে। কিছুক্ষণ পরপর ব্যাপক শব্দে কেমিকেল ড্রামের বিস্ফোরণ হচ্ছে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

কক্সবাজারে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

ব্রাজিলকে কাঁদিয়ে ইতিহাস গড়ল দুর্দমনীয় হালান্ডের নরওয়ে

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

১০

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১১

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

১২