রূপপুর পারমাণবিক প্রকল্পে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রকল্পের পেছন অংশে কাঠের স্তুপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে রূপপুর গ্রীণসিটি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। 

তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

রূপপুর গ্রীণসিটি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রকল্প এলাকার পদ্মা নদীর পাশের অংশে কাঠের বড় একটি স্তূপে হঠাৎ আগুন দেখা যায়। কর্মরত শ্রমিকরা বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে অবহিত করলে একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুনের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকণ্ডের

ঘটনায় তাৎক্ষণিক প্রকল্প এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

১০

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

১২