চুয়াডাঙ্গায় সার বীজ মনিটরিং কমিটির  সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৬ মার্চ )দুপুর সাড়ে ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজেনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। 

সার ও বীজ মনিটরিং সভায় জানানো হয়, ১৬ মার্চ পর্যন্ত জেলায় ইউরিয়া সার বরাদ্দ আছে ৩ হাজার ৮৮২ মেট্টিক টন ও মজুদ আছে ৩ হাজার ৫৬৯ মেট্টিক টন, টিএসপি বরাদ্দ আছে ৮৮৩ মেট্টিক টন ও মজুদ আছে ৮৩৯ মেট্টিক টন, এমওপি বরাদ্দ আছে ৮০৪ মেট্টিক টন ও মজুদ আছে ১ হাজার ৫৯৯ মেট্টিক টন ও ডিএপি বরাদ্দ আছে ১ হাজার ৩৮৪ ও  মজুদ আছে ৬ হাজার ৭৭৮ মেট্টিক টন। সভায় আরো জানানো হয়, নীতিমালায় থাকলেও ইউনিয়ন পর্যায়ে সার সঙ্কট এড়াতে কম সংখ্যক সার ডিলার নিয়োগ করার ব্যাপার সচেষ্ট থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ,জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান)দেবাশীষ কুমার দাস, অতিরিক্ত উপ-রিচারক (শস্য) কৃষ্ণ রায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি আলী আকবর ও সাধারণ সম্পাদক আব্দুর বারী, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আসলাম হোসেন অর্ক । 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২