উত্তাল পদ্মায় নৌকা থেকে ছিটকে ভেসে গেলেন কৃষক

ছবি: সংগৃহীত

নিখোঁজ উজির মন্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব নওদাপাড়া এলাকার মৃত খেদের আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা নদীর মাঝনদীতে প্রবল ঢেউয়ের আঘাতে নৌকাটি হঠাৎ ঘুরে গেলে উজির মন্ডল নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। পরে প্রায় ৫০ হাত দূর থেকে তাকে হাত নেড়ে ইশারা করতে দেখা যায়। তবে নদীতে প্রবল স্রোত থাকায় নৌকা নিয়ে তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে পদ্মায় প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নিখোঁজ কৃষক উজির মন্ডলের সন্ধানে খুলনা থেকে ডুবুরি দল এসেছে। 

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযান চলছে। খুলনা থেকেও ডুবুরি দল আনা হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য কারিবুল ইসলাম রনি বলেন, উজির মণ্ডলসহ কয়েকজন কৃষক দাদাপুর চরে মাসকলাই চাষের জন্য যাচ্ছিলেন । নৌকা থেকে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে নৌ-পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান বলেন, পদ্মা নদীতে একজন নিখোঁজ হয়েছেন। বিষয়টি লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ি বিষয়টি দেখভাল করছে। আমরাও নজর রাখছি


  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ‘নিষিদ্ধ ফসফরাস হামলা’ চালাল ইসরায়েল

১

উত্তাল পদ্মায় নৌকা থেকে ছিটকে ভেসে গেলেন কৃষক

২

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

৩

৩ কেজির রুপালি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

৪

সরিয়ে দেয়া হলো জাবি ভিসিকে, নতুন ভিসি নূরুল ইসলাম

৫

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট, মামলায় আসামি ২৫০ জন

৬

ভারী যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, ঝুঁকির মুখে করতোয়া সেতু

৭

ব্যথা না থাকলেও এই অভ্যাসগুলো নীরবে আপনার ক্ষতি করে

৮

ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরষ্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

বেঁচে থাকুক -মা,আকুতি তিশার

১০

বিয়েতে যাওয়ার পথে ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

১১

দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

১২