অর্থবছরের প্রথম ৬ মাস

সর্বচ্চ রেমিট্যান্স পাঠিয়েছে ঢাকা বিভাগের প্রবাসীরা

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশে এসেছে মোট এক হাজার ৩৭৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। যার মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসী বাংলাদেশিরা। সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগের মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ প্রতিবেদন থেকে জানা যায়, গত জুলাই-ডিসেম্বরে ঢাকা বিভাগের প্রবাসীরা ৬৬৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে।  দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগ থেকে। ৩৮১ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন এ বিভাগের প্রবাসীরা। এরপর  ১২৪ কোটি ৬৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে সিলেট বিভাগের প্রবাসীদের মাধ্যমে।

এ ছাড়া খুলনা বিভাগের প্রবাসীরা ৬৫ কোটি ২৪ লাখ ডলার, রাজশাহী বিভাগের প্রবাসীরা ৫০ কোটি ৪২ লাখ ডলার, বরিশাল বিভাগের প্রবাসীরা ৩৮ কোটি ৬০ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগের প্রবাসীরা ২৮ কোটি ৭২ লাখ ডলার রেমিট্যান্স ও রংপুর বিভাগের প্রবাসীরা ২২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এদিকে, নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে দেশে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ ২০ হাজার ৪৪৭ কোটি ২ লাখ টাকা। সে হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে প্রায় ৮১৮ কোটি টাকার বেশি। রেমিট্যান্সের এ প্রবাহ অব্যাহত থাকলে জানুয়ারিতেও তা দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সেটি হলে চলতি অর্থবছর দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স আসবে টানা সাত মাস।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২