আজকের মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজকের মধ্যে (৫ ফেব্রুয়ারি) দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব পোস্টাল ব্যালট দেশে না পৌঁছালে সংশ্লিষ্ট ভোটগণনার বাইরে থাকবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ভোটারকে অবহিত করা যাচ্ছে যে, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার এবং গণভোট ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখুন। ঘোষণাপত্রটি সই করে সাদা রঙের ব্যালট খামসহ হলুদ খামের ভেতর ঢুকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাছের ডাকঘর বা ডাকবাক্সে জমা দিন।

এতে আরও বলা হয়, ব্যালট যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। আর ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না। তাই প্রবাসী ভোটারদের যতদ্রুত সম্ভব ব্যালট পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরে তিন শ্রেণির ভোটারদের জন্য পোস্টাল ভোটের সুযোগ দেওয়া হয়েছে। এজন্য প্রবাসী ভোটার ও দেশের ভেতরের তিন শ্রেণির (সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনী ও কয়েদিরা) ভোটার মিলে ১৫ লাখ ৩৩ হাজার নিবন্ধন করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিভল আরও ৫ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যুর মিছিল

জুলাইয়ের প্রামাণ্যচিত্র নিয়ে হট্টগোল, রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়লেন কূটনীতিকরা

ছাত্রদলকে সামাল না দিলে সরকারের পরিণতি আ. লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্বেচ্ছাসেবক দলের মটর সাইকেল শোভাযাত্রা

২৪শে জুলাইয়ে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর করব জিয়ারত করেন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার

ভুয়া অন্তরঙ্গ ছবি ইস্যু, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

বাংলাদেশের মাটিতে যেকোনো শক্তির বিনিময়ে ফ্যাসিস্টকে জন্ম নিতে দেব না: মাভাবিপ্রবি উপাচার্য

১০

জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

১১

জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী

১২