জীবননগরে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাঙ্গনে মোবাইল ফোন ও মোটরসাইকেল বন্ধে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গার জীবননগরে শিক্ষাঙ্গনে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত মোবাইল ফোন ও মোটরসাইকেল ব্যবহার বন্ধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভার আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন। 

সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন৷ সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিয়াউল হক। স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।

সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস, জীবননগর উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আব্দুল আলীম সজল, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ে রেজুলেশন পাঠানোয় আমরা কার্যকারী উদ্যোগ নিতে পেরেছি। এই রেজুলেশন আমাদের সহায়ক হয়েছে। আমাদের দাবি, উপজেলা নির্বাহী অফিসার যদি, মাঝে মধ্যে বিদ্যালয়ে গিয়ে তদারকি করেন তাহলে আরও ভালো হবে। রেজুলেশন আরও কার্যকারী করতে পারব।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, আপনাদের দাবিগুলো যৌক্তিক। দাবিগুলো বাস্তবায়নে প্রদক্ষেপ নেওয়া হবে। অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক বাড়াতে হবে। নিয়মিত অভিভাবক সমাবেশের আয়োজন করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২