আশুরার দিনে বেশি বেশি নেক আমল করার আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে। এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সবার প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

আজ রবিবার পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। 

ড. ইউনূস বলেন, ‘পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’

ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হযরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন।’ 

তিনি বলেন, অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। 

কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন বলে উল্লেখ করে ড. ইউনূস বলেন, সমগ্র পৃথিবী সৃষ্টিসহ নানা তাৎপর্যপূর্ণ ঘটনা এ দিনে সংঘটিত হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূল (সা.) পবিত্র আশুরা উপলক্ষে দুটি রোজা রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

বাণীতে সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার এই দিনে মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন প্রধান উপদেষ্টা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

ঢাবি ছাত্রদল নেতা হামিমের অব্যাহতি প্রত্যাহার

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

বগুড়ায় যমুনা নদীতে নৌকা ডুবে ৯ যাত্রী নিখোঁজ

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই: ট্রাম্প

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

১০

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

১১

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে ২৭ কি.মি. জমি দিলো শুভেন্দুর সরকার

১২