ডিম ও সবজির বাজার এখন চড়া

ছবি: সংগৃহীত।

রাজধানীর বাজারে আবারও বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের। একই সঙ্গে সব ধরনের সবজির দামও আগের মতোই চড়া রয়েছে। তবে ব্যবসায়ীদের ঘোষিত বাড়তি দামে ভোজ্যতেল এখনো বাজারে বিক্রি হতে দেখা যায়নি।

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে সব ধরনের সবজি ও মাছের দাম তুলনামূলক বেশি। এ কারণে ডিমের চাহিদা বেড়েছে। তাই দাম কিছুটা বাড়তি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ফার্মের বাদামি ডিম গতকাল বৃহস্পতিবার থেকে ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১৪০ টাকা। সাদা ডিমের দাম তুলনামূলক কিছুটা কম, ডজনে ১৪৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। 

এদিকে শীতের আগমুহূর্তেও সবজির বাজারেও নেই স্বস্তি। বৃষ্টির প্রভাবে উৎপাদন ব্যাহত হওয়ায় দাম এখনো চড়া। কাঁচা মরিচের দাম আগের তুলনায় কিছুটা কমলেও অন্যান্য সবজির দাম সাধারণের নাগালের বাইরে।

বাজারে এখন প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকায়। 

বেগুন ও টমেটোর দাম সবচেয়ে বেশি। এক কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৮০ টাকায়, আর ভারত থেকে আমদানি করা টমেটোর দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা। করলা, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স ও লতির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। পটোল, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দুল ও লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। আলুর দামও তুলনামূলক স্থিতিশীল, কেজিপ্রতি ২০ থেকে ২২ টাকা। পেঁয়াজের দাম ৭৫ থেকে ৮০ টাকায় অপরিবর্তিত রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২