পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ

ছবি: সংগৃহীত

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের (https://portal.ocv.gov.bd/) মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে।

সোমবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসি জানায়, মঙ্গলবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেজমেন্ট-২) এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ভোট প্রদান করতে পারবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২