সারাদেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশনা ইসির

ছবি: সংগৃহীত ।

সারাদেশের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সুরক্ষাসহ কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি (তফসিল) জারি করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

এতে আরও বলা হয়, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোয় নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে। ফলে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামালের সুরক্ষাসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক মর্মে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অফিসগুলোয় নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের সদয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। পাশাপাশি ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের

বগুড়ায় সনাতনী সমাবেশে বিএনপির নির্বাচনী প্রচারণা

বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন

বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি : ডা. জুবাইদা রহমান

জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

বর্তমান ক্যাম্পাসে নয়, দ্বিতীয় ক্যাম্পাসেই হবে মন্দির : জবি প্রশাসন

নিরপেক্ষ নির্বাচন না হলে হতাশার শেষ থাকবে না : নজরুল ইসলাম খান

ফরিদপুর জেলাকে বিভাগ করার দাবি পূরণ করা হবে : তারেক রহমান

এক মাসে ১২টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

এবারের নির্বাচনে সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

১১

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

১২