আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান রেসি ফন ডার ডুসেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে হাইব্রিড কেন্দ্রীয় চুক্তিতে থাকা এই ক্রিকেটার ২০২৬-২৭ মৌসুমের জন্য নতুন করে চুক্তিতে সই করেননি।

প্রায় সাত মাস জাতীয় দলের বাইরে থাকা ডুসেন শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্তই নিলেও ঘরোয়া ক্রিকেটে লায়নসের হয়ে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ‘পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর’ হিসেবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন ৩৭ বছর বয়সী ডুসেন।

আজ সকালে ইনস্টাগ্রামে করা পোস্টে অবসরবার্তায় ডুসেন লেখেন, ‘অত্যন্ত গর্ব ও গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়া জার্সি গায়ে দেওয়াটা এমন এক অর্জন, যেখানে টিকে থাকতে হলে অদম্য সহনশীলতা ও নিবেদন প্রয়োজন, যা আপনার কঠিন পরীক্ষা নেবে, আবার অবিশ্বাস্য অর্জনেও ভরিয়ে দেবে। দেশের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’

লায়নস ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি নিজের এজেন্ট এবং স্ত্রী লারাকেও ধন্যবাদ জানিয়েছেন ডুসেন। দক্ষিণ আফ্রিকার জনগণ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তরুণ ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, ‘বড় স্বপ্ন দেখো এবং তা অর্জনে নিজের সবটুকু দিয়ে দাও।’ সবশেষে আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি, আমি ক্রিকেটকে ভালোবাসি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

এমবাপ্পের পেনাল্টিতে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

৫ আগষ্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা

অতিরিক্ত অর্থ আদায় করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি

১০

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি: ট্রাম্প

১১

আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

১২