এই সুখে যেন কারও নজর না লাগে : পরীমণি

ছবি : সংগৃহীত।

চিত্রনায়িকা পরীমনির শতবর্ষী নানা শামসুল হক গাজী সম্পর্কেও হয়তো জানেন। নানাই তার শক্তি, সাহস ও পথ চলার অনুপ্রেরণা ছিল। যেকোনো বিপদে নানাই একমাত্র আস্থার জায়গা ছিল পরীমণির।

ক্যারিয়ারে কাজ নিয়ে ব্যস্ততার কারণে কখনো বাসায় ফিরতে সময় লাগলে অপেক্ষায় থাকতেন পরীমণির নানা। কিন্তু সেই মানুষটি দুই বছর আগে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যান। এরপর বড় একা হয়ে পড়েন অভিনেত্রী।

সম্প্রতি ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস জিতেছেন পরীমনি। সেই অ্যাওয়ার্ডস নিয়ে বাসায় ফেরার সময় ঘরের দরজা খুলে দেয় তার দুই সন্তান।

বিষয়টি তাকে আবেগপ্রবণ করেছে। ফেসবুক পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে এই অনুভূতি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

পরীমনি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য এভাবে অপেক্ষা করেনি। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর!’

সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়ে অভিনেত্রী আরো লিখেন, ‘শুকরিয়া খোদা।

আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২