তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গিয়ে মোদির সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে গিয়ে একদিনের মাথায় মঙ্গলবার (১১ আগস্ট) এই বৈঠক হলো।

এর আগে, গতকাল সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়। এই কূটনৈতিক ঢাকায় আসার পর বাংলাদেশের সরকারপ্রধানের সাথে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এই বৈঠকের পর দেশের উদ্দেশে ঢাকা ছাড়েন ভারতীয় হাইকমিশনার। সেখানে গিয়ে এবার বসলেন নরেন্দ্র মোদির সঙ্গে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের ও বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে নরেন্দ্র মোদির পরামর্শ ও দিকনির্দেশনা চান দীনেশ ত্রিবেদী। দুই দেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এদিকে, তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, তারা আশা করছেন যে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভারত সরকার অনুধাবন করতে পেরেছে এবং বাংলাদেশ রাষ্ট্রের কোনও স্তম্ভকে আন্ডারমাইন আর করার মতো কিছু তারা করবে না।

আর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়৷ বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।

অন্যদিকে, বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার 'খুবই ভালো আলোচনা হয়েছে'। তারা এখন সামনের দিকে তাকাচ্ছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

১

লেবাননে ‘নিষিদ্ধ ফসফরাস হামলা’ চালাল ইসরায়েল

২

উত্তাল পদ্মায় নৌকা থেকে ছিটকে ভেসে গেলেন কৃষক

৩

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

৪

৩ কেজির রুপালি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

৫

সরিয়ে দেয়া হলো জাবি ভিসিকে, নতুন ভিসি নূরুল ইসলাম

৬

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট, মামলায় আসামি ২৫০ জন

৭

ভারী যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, ঝুঁকির মুখে করতোয়া সেতু

৮

ব্যথা না থাকলেও এই অভ্যাসগুলো নীরবে আপনার ক্ষতি করে

৯

ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরষ্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বেঁচে থাকুক -মা,আকুতি তিশার

১১

বিয়েতে যাওয়ার পথে ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

১২