চারদিকে ঘন কুয়াশা; কুড়িগ্রামে তাপমাত্রা ১৪ ডিগ্রি

চারদিকে ঘন কুয়াশা। ছবি সংগৃহিত

উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। গতকাল সন্ধ্যা থেকেই পড়তে শুরু করে কুয়াশা, রাতভর বৃষ্টির মত ঝরে শিশির বিন্দু অতিরিক্ত কুয়াশার কারণে সড়কে যান চলাচলও ব্যহত হচ্ছে। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। বিশেষ করে শীতে বিপাকে পড়েছে নদীপাড় ও চরাঞ্চলসহ ছিন্নমূল মানুষ। সাধারণ খেটে খাওয়া মানুষও সমস্যার সম্মুখীন হচ্ছে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলার তাপমাত্রা সপ্তাহ জুড়ে ১২ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। ঠাণ্ডার অনুভূতি কিছুটা বেড়েছে। ভোর পর্যন্ত ঠাণ্ডা বাতাস বইছে। দুইদিন থেকে ঘন কুয়াশা পড়ছে। এ মাসে জেলায় দুই-তিনটা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২