ভালুকায় গার্মেন্টসকর্মী হত্যার ঘটনায় বিচার দাবি

ছবি: সংগ্রহীত

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তোলে এক গার্মেন্টসকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে সু-মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গত ১৮ ডিসেম্বর ভালুকায় গার্মেন্টসকর্মী দিপু চন্দ্র দাসকে কোনো তদন্ত বা আইনি প্রক্রিয়া ছাড়াই একদল লোক পিটিয়ে হত্যা করে। এ ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘন এবং আইনের শাসনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

সংগঠনটির মতে, কোনো অভিযোগের বিচার জনতার হাতে হতে পারে না। এই হত্যাকাণ্ড সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার ঝুঁকি আরও বাড়বে।

সু-মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় স্বাক্ষরিত বিবৃতিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দিপু চন্দ্র দাস হত্যার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পুলিশ জানায়, ঘটনার অভিযোগের সত্যতা এখনো যাচাই করা যায়নি। এ ঘটনায় নিহতের ভাই মামলা করেছেন এবং সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নিহত দিপু চন্দ্র দাস ভালুকার পাইওনিয়ার নিটওয়্যারস নামের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। তাঁর তিন বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২