হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই

ছবি: সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ৯৪৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে কারও মৃত্যু হয়নি। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৭৪৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮১৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৩ হাজার ১৯৮ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯২ হাজার ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮৮ হাজার ৪১৯ জন ছাড়পত্র পেয়েছেন।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম

স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালের অনুমোদন দেয়?

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

পানি-বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চোখের নিচের কালো দাগ কমাতে যেসব অভ্যাস বদলাতে হবে

গৃহবধূকে ধর্ষণ ও হত্যা: ৫ দিন পর নদী থেকে ১ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার

আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ, বাড়বে ব্যয়

১০

ইরানের হুমকিতে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ঝুঁকিতে বিশ্ব তেলবাজার

১১

দীর্ঘদিন ঝুলে থাকা পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলে দিলেন হাইকোর্ট

১২