আজ বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান ঘিরে আজ সোমবার বিকেল ৫টা থেকে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কোনো ট্রেন থামবে না।

তবে আগামীকাল মঙ্গলবার থেকে আগের মতোই চলাচল করবে মেট্রোরেল। 

গতকাল রোববার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান সংক্রান্ত গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেবল ১৪ জুলাই বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্যবিবরণী সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতদসঙ্গে প্রেরণ করা হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকবে। তাই বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে বাড়তি মানুষের চাপ এবং হুড়োহুড়ির আশঙ্কা থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২