উল্লাপাড়ায় বিএনপি'র নির্বাচনী জনসভায় মানুষের ঢল

 

সোমবার  বিকালে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী এম.আকবর আলীর নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রার্থী এম,আকবর আলী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান উপস্থিত হাজার হাজার জনতাকে।

তিনি বলেন,এটাই আমার শেষ নির্বাচন। জীবনে আর হয়তো নির্বাচন করতে পারব না। আমি এই আসনে দুই বার বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করেছি। আমার নিজের আর চাওয়া পাওয়ার কিছু নেই। নির্বাচিত হলে আমি নিঃস্বার্থভাবে উল্লাপাড়া-সলঙ্গাবাসীর সেবা করতে চাই। 

উল্লাপাড়া উপজেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে এম.আকবর আলী নিজেই সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহম্মেদ রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিএনপি’র রাজশাহী বিভাগীয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ্যাড.শাহিন শওকত।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম,সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, শফিউল মোমেন শফি ও জাহিদুল ইসলাম মাষ্টারসহ অনেকে।

প্রধান অতিথি এ্যাড.শাহিন শওকত তার বক্তব্যে বলেন,জামায়াত আমীর শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভাগাভাগি করে দেশ পরিচালনার প্রস্তাব করেছিলেন। কিন্তু তারেক রহমান তাতে সম্মত হননি। তার কারণ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন। বিএনপির রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রয়েছে। তাই ভাগাভাগি করে রাষ্ট্র পরিচালনার কোন সুযোগ বিএনপির কাছে নেই। বিএনপি নির্বাচিত হলে এককভাবে সরকার গঠন করবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিন্নমতের ঊর্ধ্বে পুলিশকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত

২২৭৬ জন বিএনপি নেতাকর্মীদের গুম-খুনের তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনাল অভিযোগ দাখিল

ঘোড়ার মাংসের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ চেয়ে জয়া আহসানের রিট

একদিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী

সন্তান জন্মের পর কঠিন সময় পার করেছিলেন কিয়ারা

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

হান্টাভাইরাস কী, কীভাবে ছড়ায়, কতটা ঝুঁকিপূর্ণ?

১১

শিক্ষা-সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে: শিক্ষামন্ত্রী

১২