‘ভারতেই খেলতে হবে’ ক্রিকইনফোর এই দাবি সত্যি নয় : বিসিবি

ছবি : সংগৃহীত।

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বিবেচনায় নিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ই-মেইল পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এরপরই ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো দাবি করে, আইসিসি ও বিসিবির মধ্যে হওয়া এক ভার্চ্যুয়াল বৈঠকে বাংলাদেশের অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছে আইসিসি এবং জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।

তবে বিসিবি এই দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান ও মুখপাত্র আমজাদ হোসেন বলেন, ‘ক্রিকইনফোতে যে খবরটি এসেছে, সেটি একদম সত্যি নয়। আইসিসি আমাদের এ ধরনের কোনো সিদ্ধান্ত জানায়নি।

আমজাদ হোসেন আরো জানান, আইসিসি বিসিবিকে একটি ই-মেইল পাঠিয়েছে, তবে সেখানে ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যানের কথা বলা হয়নি।

বরং ওই ই-মেইলে ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বিসিবির আশঙ্কার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।

এর আগে নিরাপত্তা ও খেলোয়াড়দের সার্বিক কল্যাণের কথা বিবেচনায় নিয়ে বিসিবি আইসিসির কাছে অনুরোধ করেছিল, যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত ছাড়া অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়।

সেই অনুরোধের প্রেক্ষিতেই আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে বলে জানিয়েছে বিসিবি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

হরমুজ প্রণালিতে ‘এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে’ : ট্রাম্প

১০

এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরো ৫ জাহাজ

১১

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

১২