আত্মহত্যা করেছেন কনটেন্ট ক্রিয়েটর মিনা চান

ছবি: সংগৃহীত

লাইভ চলাকালীন আত্মহত্যা করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাপানের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর মিনা চান। গত ৫ আগস্ট মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ২৫ বছর বয়স হয়েছিল এ তরুণীর।

মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী, মিনা চানের পরিবার মঙ্গলবার (১১ আগস্ট) তাদের মেয়ের মৃত্যুর খবর জানিয়েছে। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিজের এক পোস্টে তারা জানিয়েছেন, ‘দুই দিন আগে মিনা চানের ২৬তম জন্মদিন হতো এবং তাকে তারা “বাড়ি” ফিরিয়ে আনতে পেরেছেন।’

মিনা চানের মৃত্যুর পর লাইভ ভিডিওগুলোয় তাকে আত্মহত্যা করতে দেখা গেছে বলে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। তিনি দক্ষিণ কোরিয়ায় বসবাস করতেন বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইয়াংসান পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সিউলে অল্প বয়সী এক নারী তার বাসভবন থেকে লাইভ করার সময় আত্মহত্যা করে মারা গেছেন। আনুমানিক ভোর ৫টা ৩৩ মিনিটে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে। আইনশৃঙ্খলা বাহিনী এ তরুণীর মৃত্যুর কারণ জানতে তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছে।

এর আগে মিনা চানের বোন গত ৫ আগস্ট ইনস্টাগ্রাম স্টোরিজের এক পোস্টে প্রথম তার মৃত্যুর খবর জানান। পরবর্তীতে এর একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল স্ক্রিনশট অনুযায়ী তার বোন লেখেন, ‘আমার প্রিয় বড় বোন, যিনি সবার প্রতি সবসময় সদয় ও উষ্ণ ছিলেন, সেই বোন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি যেন শান্তিতে থাকেন।’

এ তরুণীর পরিবার জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কঠোর সমালোচনামূলক মন্তব্য ভীষণভাবে আঘাত করেছিল তাকে।

প্রসঙ্গত, মিনা চানের টিকটক অ্যাকাউন্ট এখন নিষ্ক্রিয়। এতে তিন লক্ষাধিক ফলোয়ার ছিল এবং ইনস্টাগ্রামে দেড় লক্ষাধিক অনুসারী ছিল। ব্যক্তিজীবনে কে-পপ ব্যান্ড ‘এনহাইপেন’র একজন সুপারফ্যান হিসেবে পরিচিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় রকমারি লাইফস্টাইল, ফ্যাশন ও কসমেটিক্সবিষয়ক কনটেন্ট তৈরি করে পোস্ট করতেন এ তরুণী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্টের এজলাসে গণমাধ্যমের প্রবেশাধিকার পুনর্বহাল দাবিতে অবস্থান

পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

বেবি শার্কের সেই ছোট্ট ছেলেটি এবার গাইবেন নিজের গান

আত্মহত্যা করেছেন কনটেন্ট ক্রিয়েটর মিনা চান

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গিয়ে মোদির সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

রাঙামাটিতে দেড় দশকে ১৩ হাতির মৃত্যু, প্রাণ গেছে ৩৬ জনের

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫৪, ধ্বংসস্তূপে চলছে জীবিতদের সন্ধান

মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া

১০

কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার

১১

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির অনিশ্চয়তায় বাড়ছে তেলের দাম

১২