চুয়াডাঙ্গায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গায় বাজার তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। 

আজ সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়  সদর উপজেলার ভালাইপুর মোড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ প্রভৃতি তদারকি করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও নিয়ম বর্হিভুত সংরক্ষণ করায় মো: মনিরুল  হক এর মনির ফার্মেসীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ২৫ হাজার টাকা এবং মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা পরিচালনার করার জন্য  আবুল কালাম আজাদ এর প্রতিষ্ঠান রোকেয়া ডেন্টাল কেয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ২৫ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

ব্যবসা প্রতিষ্ঠান দুটিকে আগামীকাল ২২ এপ্রিল এর মধ্যে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। 

এ সময় সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ক্রয় সংক্রান্ত ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী, ঔষধ, খাদ্য সামগ্রী বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের  চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ঔষুধ পরিদর্শক  তাহমিদ জামিল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও  জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

১

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

২

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

৩

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

৪

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৭

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৮

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৯

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

১০

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

১১

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

১২