গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না: সালাহউদ্দিন আহমদ

ছবি : সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা হয়ে যাবে না। সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে।’ 

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানেই হচ্ছে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। নাগরিক হিসেবে যেন আমরা সমান অধিকার ভোগ করতে পারি। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের মধ্যে ধর্মীয় ও সংস্কৃতির বিভাজন থাকবে না।

তিনি বলেন, যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আন্দোলন হয়েছে সেই বাংলাদেশ নির্মাণে কাজ করতে হবে। আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে চাপিয়ে দিয়ে যেকোনো প্রস্তাব দেয়া হলে জনগণ তা বিবেচনা করবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

১০

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

১১

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

১২