মধ্যপ্রাচ্যের সংঘাত: জ্বালানি সাশ্রয়ের আহ্বান মন্ত্রণালয়ের

ছবি: সংগ্রহীত।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সম্ভাব্য সংকট মোকাবিলায় সবাইকে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে দেশে জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এর প্রভাবে বিদ্যুৎ ও সারের উৎপাদনও কমে যেতে পারে।

এ পরিস্থিতিতে মোকাবিলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে বুধবার সকালে জরুরি পর্যালোচনা সভার তথ্য দিয়ে জানানো হয়, বৈশ্বিক পরিস্থিতির কারণে সম্ভাব্য উৎসগুলো থেকে প্রয়োজনীয় জ্বালানি নির্ধারিত সময়ে সংগ্রহ করা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখা, ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছে সরকার।

এ ছাড়া খোলাবাজারে ডিজেল ও পেট্রোল বিক্রি বন্ধ রাখা এবং জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১১

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১২