আইপিএলে বাংলাদেশের ৭ ক্রিকেটারের দল পাওয়া নিয়ে শঙ্কা

ছবি : সংগৃহীত।

২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম বসছে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে। নিলামের ঠিক আগে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ থাকায় ক্রিকেটারদের পুরো আইপিএল মৌসুমে পাওয়া নাও যেতে পারে। পুরো মৌসুমের জন্য খেলোয়াড়দের না পেলে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের নিতে আগ্রহী হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে।

রোববার (১৪ ডিসেম্বর) ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন জানিয়েছেন, আইপিএলের বেশির ভাগ সময়ের জন্যই খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে। নিউজিল্যান্ড সিরিজের জন্য ন্যূনতম প্রয়োজনীয় সময়েই কেবল খেলোয়াড়দের দেশে ফেরানো হবে।

নাজমুল আবেদীন বলেছেন, ‘আমরা আইপিএলের বেশির ভাগ সময়ের জন্য তাদের এনওসি দেব। আমরা চাই তারা যতটা সম্ভব আইপিএল খেলুক। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য ন্যূনতম প্রয়োজনেই আমরা তাদের ডেকে নেবো।

চূড়ান্ত নিলাম তালিকায় রয়েছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি থেকে শুরু করে ২ কোটি রুপি পর্যন্ত। এই তালিকায় সবচেয়ে বেশি সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হচ্ছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তারও আইপিএলে অংশগ্রহণ সীমিত হতে পারে। এমনকি গত মৌসুমের মতো এবারও তিনি দেরিতে বদলি খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টে যোগ দিতে পারেন।

নিলামের চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন— মোস্তাফিজুর রহমান (ভিত্তিমূল্য ২ কোটি রুপি), রিশাদ হোসেন (ভিত্তিমূল্য ৭৫ লাখ), তাসকিন আহমেদ (ভিত্তিমূল্য ৭৫ লাখ), তানজিম হাসান সাকিব (ভিত্তিমূল্য ৭৫ লাখ), নাহিদ রানা (ভিত্তিমূল্য ৭৫ লাখ), শরিফুল ইসলাম (ভিত্তিমূল্য ৭৫ লাখ) ও রাকিবুল হাসান (ভিত্তিমূল্য ৩০ লাখ)।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২